মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজদ হোসেনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা উপাধ্যক্ষ নাসির উদ্দিন, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জমশেদ আলী এবং বিএনপি নেতা আব্দুল আলিম মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবেদক গাংনী