সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতকালীন সবজিতে সম্ভাবনার বাতাস

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৫ ইং
শীতকালীন সবজিতে সম্ভাবনার বাতাস

মুজিবনগরের কৃষকরা এবারের শীত মৌসুমে বাঁধাকপি ও ফুলকপি চাষে ব্যাপক লাভের আশা করছেন। শীতকালীন সবজির বাজারে বাড়তি চাহিদা ও অনুকূল আবহাওয়া এ দুই ফসলের উৎপাদন বৃদ্ধি করেছে, ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে। এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম বাঁধাকপি ও ফুলকপি চাষ শুরু হয়। কৃষকদের মতে, সঠিক জমি নির্বাচন, পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের ফলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাজারে চাহিদা স্থিতিশীল থাকায় লাভের আশায় উৎসাহিত হয়েছেন চাষিরা।
মুজিবনগর কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর মোট ১৯০ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপি চাষ হয়েছে। মৌসুম শুরুর দিকে সামান্য সমস্যায় পড়লেও বর্তমানে গাছের বৃদ্ধি ও ফলন সন্তোষজনক। কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। কৃষক ইউনুস মল্লিক বলেন, আগের তুলনায় এবার ফুলকপি ও বাঁধাকপির ফলন ভালো হচ্ছে। বাজারে চাহিদাও ভালো। আশা করছি লাভও হবে ভালো।
মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন বলেন, প্রতি বছর মুজিবনগরের কৃষকরা আগাম বাঁধাকপি ও ফুলকপি উৎপাদন করে বাজারে সরবরাহ করেন। এতে স্থানীয় বাজারে দাম স্থিতিশীল থাকে। কৃষকদের উৎসাহিত করতে সরকারি সহায়তা ও পরামর্শ অব্যাহত রয়েছে, যাতে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন।
কৃষকরা আশাবাদী, এ মৌসুমে বাঁধাকপি ও ফুলকপি চাষ তাদের আর্থিক অবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার