বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৫ ইং
মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জেল হোসেন (৫৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর জেলার সীমান্তবর্তী নতুন দরবেশপুর গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে এবং পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 
প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর অভিমুখে আসছিলেন। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে অতিক্রম করে চলে যায়। এর পিছনে একটি মালবাহী ট্রাকও আসছিলো। তিনি অসাবধানতাবশত খেয়াল না করে ডানে মোড় নিয়ে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায় এবং তার রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। সেখানে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। 
দমকলকর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে