সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৫ ইং
মেহেরপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় মেহেরপুর জেলা জামায়াতের অফিস চত্বরে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাও. তাজউদ্দীন খান।


‎সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা তদারককারী কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির আলী মুহসিন, জেলা নায়েবে আমির মাও. মাহবুবুব উল আলম, নাজমুল হুদা প্রমুখ।


‎প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামীসহ সম্ভাবনাময় আটটি দল আমরা গণভোটের দাবি করেছি। এ দাবি মেনে না নিলে নভেম্বরের মধ্যে গণ ভোট না দিলে আমরা ১৬ তারিখে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট পালন করব। উনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন আগামীতেও আমাদের পাশে থাকবেন। আমাদের সহযোগিতা করবেন আপনাদের প্রতি আমরা এটাই প্রত্যাশা করি।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী