শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আমাদের গাংনী ফলকের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৫ ইং
মেহেরপুরে আমাদের গাংনী ফলকের উদ্বোধন

মেহেরপুরে ‘আমাদের গাংনী’ ফলকের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলা পরিষদের সীমানা প্রাচীর সাথে নির্মিত এ স্থাপনার উদ্বোধন করা হয়। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমসূচির আওতায় গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত ‘আমাদের গাংনী’ ফলকের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। গাংনী উপজেলার পরিচিতি বৃদ্ধি করতে নির্মিত স্থাপনার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ উদ্বোধনী অনুষ্ঠানের পরে ২০টি সরকারি অফিসে অগ্নি নির্বাপক প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান