মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৫ ইং
গাংনীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত শনিবার রাতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি টহল দল ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান-শুটার পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র ও গুলি জমা দিয়েছে। এগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী