মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ

‘মিল্টন ভাই ছাড়া মেহেরপুর বিএনপি কল্পনাই করা যায় না’
  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন বাতিলের প্রতিবাদে এবং জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল শনিবার বিকেলে দুই কিলোমিটার জুড়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছায়। 


এসময় তারা স্লোগান দেনÑ “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”, “অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই”, “মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই। র‌্যালি থেকে বিক্ষোভে উত্তাল গাংনী শহর। 


স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, যে নেতা ত্যাগ আর সাহসিকতা দিয়ে দলের পতাকা ধরে রেখেছেন, তাকেই বঞ্চিত করা হয়েছে। এটি মেহেরপুরের বিএনপি নেতাকর্মীদের জন্য অপমান।
তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। র‌্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। 


এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, এছাড়াও জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী