মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে খেলার সময় বিষপান, দুই শিশু অসুস্থ

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
মেহেরপুরে খেলার সময় বিষপান, দুই শিশু অসুস্থ

মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় খেলার সময় ঘরে রাখা বিষপান করে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুরা হলো- শিশুবাগান পাড়ার আকুববারের ছেলে সোহান (৩০ মাস) এবং একই এলাকার সালাউদ্দিনের ছেলে ইমরান। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে তারা ঘরে রাখা একটি বোতলে থাকা বিষাক্ত তরল নিয়ে খেলা শুরু করে। অসাবধানতাবশত সেই তরল পান করে ফেলে দুজনই। ‎এরপর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।‎
হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশু দুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তারা সংকটমুক্ত রয়েছে। স্থানীয়রা জানান, বিষয়টি সম্ভবত কীটনাশক জাতীয় কোনো তরল ছিল, যা অসাবধানতাবশত ঘরে খোলা অবস্থায় রাখা ছিল। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে চিকিৎসকেরা বলেন, শিশুর নাগালের বাইরে সব ধরনের ওষুধ ও রাসায়নিক দ্রব্য নিরাপদে সংরক্ষণ করা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী