মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি কলেজে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৫ ইং
মেহেরপুর সরকারি কলেজে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিঃস্বার্থ রক্তদানের অঙ্গীকারে মানবসেবার ব্রত নিয়ে মেহেরপুর সরকারি কলেজে উদ্‌যাপিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালির মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে কেক কাটা ও কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।‎  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন মেহেরপুর সরকারি কলেজ পরিবার, পদ্মা জোনের সভাপতি মো. নাফিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে. এম. নজরুল কবীর। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খেজমত আলী মালিথা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসানুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বশির আহম্মেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামান, সাবেক সভাপতি সবুজ আলী ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক প্রমুখ।
‎‎    বাঁধনের বর্তমান ও সাবেক কর্মীরা উচ্ছ্বাস ও উৎসাহের মধ্যদিয়ে দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানবতার সেবায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এ আয়োজনকে সকলেই সাধুবাদ জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী