সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘হ্যাচ প্যাচ’-এ যুবকের রহস্যজনক মৃত্যু, হাতে ব্লেডের দাগ

রেস্টুরেন্টের দরজা ভেঙে বাবুর্চির মরদেহ উদ্ধার
  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ‘হ্যাচ প্যাচ’-এ যুবকের রহস্যজনক মৃত্যু, হাতে ব্লেডের দাগ

চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‌‘হ্যাচ প্যাচ’ নামের একটি রেস্টুরেন্টের দরজা ভেঙে আশিক (২১) নামে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে তার সহকর্মীরা মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আশিক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে রাধুনির কাজ করছিলেন এবং রেস্টুরেন্টের ভেতরেই থাকতেন। পুলিশ জানিয়েছে, তিনি গত ৩ থেকে ৪ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেন। এরপর মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। তার পরিবার গোপালগঞ্জে থাকেন।


উদ্ধারকারী সহকর্মী মামুন বলেন, ‘শেষবার সাড়ে ১২টার সময় আশিকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, তিনি ঘরের ভেতর পড়ে আছেন। পরে ঘরের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা দুইটার দিকে আশিককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তার হাতে ব্লেড দিয়ে একাধিক কাটার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত