আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে (সোহাগ) ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলমডাঙ্গা গোবিন্দপুরের বাসিন্দা বিশিষ্ট ইটভাটা মালিক, হার্ডওয়্যার ব্যবসায়ী ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সাবান আলী মন্ডলের বড় ছেলে মজিবর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য দলে দলে শুভাকাক্সক্ষী ও আত্মীয়-স্বজন ছুটে আসেন।
তার মৃত্যুতে শোকা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু খান, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার প্রমুখ।
মজিবর রহমানের জানাজা আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘মজিবর ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না। উনি আলমডাঙ্গায় বিএনপির প্রথম থেকেই ছিলেন। এই দীর্ঘদিনের পথচলার সাথী ছিলেন মজিবর ভাই। তিনি আমার মেজো চাচার বন্ধু ছিলেন। উনি আর আমার মেজো চাচা একসাথে রাজনীতি করতেন। এই রাজনৈতিক কারণে আমি ওনাকে ভাই বলি। মুজিবর ভাইয়ের একটা বিষয় না বললেই নয়, আমি ওনাকে কখনো রাগ করতে দেখিনি।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘রাজনীতিকালে কতজন কতভাবে বিরক্ত করতো, কত রকম অভিযোগ করতো, কিন্তু আমি কখনো দেখিনি উনি রাগ হয়ে কারো সাথে কথা বলছেন। উনি খুব ধৈর্য্যশীল একজন মানুষ ছিলেন। আজকের এই শেষ দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব- যে মানুষের চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে। আমরা সবাই আল্লাহর কাছে সাক্ষ্য দিই, এবং বলি মজিবর ভাইয়ের যত ভুল-ত্রুটি ছিল, আমরা সব ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন মুজিবর ভাইকে বেহশত নসিব করে।’
মরহুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাবেক যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জমান বুলা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মেহের আলী, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ইটভাটা মালিক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মুছা মিয়া, আব্দুর রহমান, ডা. হারুনর রশীদ, জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুল হক পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আলী, সাবেক চেয়ারম্যান আজিবর রহমান, আব্দুস সাত্তার তরফদার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক