মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৫ ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এবং মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি সাবিহা সুলতানা পিকু, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সানি, বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান সেন্টু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন এবং সাংগঠনিক সম্পাদক শহীদ আলীসহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান সরকারের নানান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী