মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের মহাজনপুর সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৫ ইং
মুজিবনগরের মহাজনপুর সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র ও গাঁজা উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শ্যুটার পিস্তল, একটি গুলি এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাজনপুর কবরস্থানের পাশের একটি আমবাগানে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই আমবাগানে একটি ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন এবং মাদকদ্রব্য পরবর্তীতে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী