সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের সিংহাটিতে তুলা চাষি প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৫ ইং
মেহেরপুরের সিংহাটিতে তুলা চাষি প্রশিক্ষণ

মেহেরপুর সদরের পূর্ব সিংহাটি গ্রামে পরিকল্পিত উপায়ে তুলা ফসলের ফলন বৃদ্ধিকরণে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তুলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় বারাদী ইউনিয়নের পূর্বপাড়া সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে ও মেহেরপুর সদর ইউনিটের সহযোগিতায় এবং রাজস্ব বাজেটের অর্থায়নে তুলা চাষি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম সীড প্রতিনিধি হুমায়ন আহমেদ। বারাদী ইউনিয়নের ৩০ জন তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে তুলা ফসলের ফলন বৃদ্ধির উপায় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারাদী অফিসের কটন ইউনিট অফিসার জাকারিয়া ইকবাল।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী