চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নান আয়োজনে পরিসংখ্যান দিবস পালিত পালিত হয়েছে। গতকাল সোমবার পৃথক পৃথক ভাবে জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্যে ছিল ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’।
চুয়াডাঙ্গা:
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কোর্টমোড় প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা সভার শুরুতেই চুয়াডাঙ্গা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা তেতুল শেখ কলেজের পরিসংখ্যান প্রভাষক রমিজ রায়হান ও শিক্ষার্থীদের মধ্য সাকিব আল হাসান। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসললাম বলেন, ‘যেকোনো বিষয় অধ্যায়ন করতে গেলে কিছু তথ্য উপাত্ত লাগে। পরিসংখ্যান বিভাগ শুধু আদমশুমারি করে না। আমাদের অনেকের ধারনা পরিসংখ্যান বিভাগ শুধু আদমশুমারি করে। তবে এই বিভাগ কিন্তুু বাংলাদেশের নানা জরিপের সাথে যুক্ত। এই পরিসংখ্যানের বিষয়ে আমাদের শিক্ষর্থীদের জানার খুব প্রয়োজন। তাই পরবর্তীতে প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছি'। তিনি আরও বলেন, 'এই পরিসংখ্যান মানেই মানুষের জীবন। জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা এই পরিসংখ্যান অনুভব করি। জীবনের প্রত্যেকটা কাজ করতে এই পরিসংখ্যানের সহায়তা প্রয়োজন। ধরুন আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, অনুষ্ঠান শুরুর ১০মিনিট আগে রওনা দেন বাসা থেকে। কারণ আপনি জানেন অনুষ্ঠানের স্থানে পৌছাতে আপনার সময় লাগবে। এই বিষয়গুলোই হলো পরিসংখ্যান। আপনি অপনার জীবনে জেনে না জেনে বহুবার এই পরিসংখ্যানের ব্যবহার করেছেন। কারণ এটি আমদের জীবন বৈচিত্রের সাথে মিশে আছে।’
মেহেরপুরে:
বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতীম শীল, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির, সাংবাদিক তোজাম্মেল আজম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদা। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল,জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক সিরাজুম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আব্দুল আলীম। বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তথ্য সংগ্রহে সবাইকে সহযোগিতা করতে হবে এবং মানসম্মত পরিসংখ্যান গঠনে সচেতনতা বাড়াতে হবে।
নিজস্ব প্রতিবেদক