দৈনিক কালবেলা সাফল্যের সঙ্গে পথচলার তিন বছর পূর্তি উদ্যাপন করেছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উদ্যাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।
‘আঁধার পেরিয়ে’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা কালবেলা অল্প সময়েই পাঠকসমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পত্রিকার তিন বছরের সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, কালবেলা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরছে। সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা রাখায় অল্প সময়েই এটি পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কালবেলা কুষ্টিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে আরও বেশি সংবাদ পরিবেশন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালবেলা-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কালবেলা-এর জীবননগর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সৌরুপ দাস, দৈনিক মানবকণ্ঠ-এর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, মুতাসিন বিল্লাহ, নয়ন আহম্মেদ, এর আর ডাবলু, কবি নজরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপর দিকে, ঝিনাইদহে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পত্রিকার ব্যুরো অফিসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, জাসাসের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান ইপিআর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি স্থানীয় দৈনিক নবচিত্রর পত্রিকার সম্পাদক অ্যাড. আলাউদ্দিন আজাদ, এসএ টিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, বাংলাদেশ অবজারভার জেলা প্রতিনিধি জাফরউদ্দিন রাজু, ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হাই, কালবেলার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সবুজ, ঝিনাইদহ ব্যুরোর মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ ইমন হোসেন, কালবেলার মহেশপুর প্রতিনিধি শামীম খান জনি, কালীগঞ্জ প্রতিনিধি ওসমান গনি জুয়েল, হরিণাকুণ্ডু প্রতিনিধি সবুজ শাহরিয়ারসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কালবেলার বিভিন্ন দিক তুলে ধরে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে ঝিনাইদহ ব্যুরো অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। প্রধান অতিথি রথীন্দ্র নাথ তার বক্তব্যে বলেন, সময়ের সাহসী সাক্ষী হয়ে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ, চিন্তাশীল ভাবনা এবং সমাজমুখী সাংবাদিকতা চর্চা করে চলেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ ইমরান জাকারিয়া বলেন, দৈনিক কালবেলা সময় উপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে।
সমীকরণ প্রতিবেদক