মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৫ ইং
মেহেরপুরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মানববন্ধন

মেহেরপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি, পৌরসভার কোনো পরিচ্ছন্নতা কর্মীকে কর্ম থেকে অব্যাহতি না দেওয়া, তাদের জন্য বাসস্থান নিশ্চিত করা এবং কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত শারীরিক ক্ষয়-ক্ষতির দায়ভার কর্তৃপক্ষের বহনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের  সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎সংগঠনের জেলা সভাপতি বাচ্চু বাসফোড়ের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক স্বপন ভূঁইমালি, কল্যাণ পরিষদের সভাপতি মিঠু বাশফোঁড়, যুব পরিষদের সভাপতি জনি বাসফোড়, যুগ্ম সম্পাদক অমিত কুমার প্রমুখ। ‎বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী