মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মৃত মোটর শ্রমিকদের পরিবারকে ভাতা প্রদান

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৫ ইং
মেহেরপুরে মৃত মোটর শ্রমিকদের পরিবারকে ভাতা প্রদান

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যু ভাতা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর পশুহাটে অবস্থিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজিত হয়।

‎    যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সচিব মোহাম্মদ নাসিম খানসহ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সকল সদস্য ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎    অনুষ্ঠানে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ৭৮ জন মৃত শ্রমিকের পরিবারের হাতে মৃত্যু ভাতা প্রদান করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবীব সোনা বলেন, সারা বাংলাদেশে মোটর শ্রমিকদের দুর্ভোগ এখন চরমে। দেশে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে, কিন্তু আইন প্রয়োগে তেমন পদক্ষেপ নেই। সরকার যেই আসুক না কেন, মোটর শ্রমিকদের দিকে সেভাবে কেউ নজর দেয় না।

‎    তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ তোলা হয়, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানাতে চাইÑ আমরা কোন চাঁদাবাজি করি না। আমরা শ্রমিক, পরিশ্রম করে জীবন-জীবিকা চালাই। সরকারের প্রতি আহ্বান জানাই, মোটর শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী