দর্শনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও স্থানীয় উন্নয়নের পথরেখা কাজ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা রেল বাজারে বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে এই গণসংযোগ করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার। তিনি বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষে মার্কায় ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ ফারুক, শ্রমিক দল নেতা খন্দকার মুন্নাফ, শ্রমিকদল নেতা ও দশনা থানা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রাজ্জাক,শ্রমিক দল নেতা জহুরুল ইসলাম,রুনু মো. জাহাঙ্গীর,সোহরাব হোসেন, সানোয়ার হোসেন সাদ্দাম হোসেন প্রমুখ।
দর্শনা অফিস