‘জনগণের সমর্থন কখনো পরাজিত হয় না’ এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ঢোলমারি ও রতনপুর গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। পথসভায় বক্তারা বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, মেহেরপুর জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান এবং মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন।
এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে স্থানীয় জনসাধারণের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলনে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
মুজিবনগর অফিস