মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোনাখালীতে বিএনপির গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
মোনাখালীতে বিএনপির গণসংযোগ ও পথসভা

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের রামনগর, ভবানীপুর ও গোপালনগর গ্রামে এই কর্মসূচি আয়োজন করা হয়। পথসভা ও গণসংযোগের মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা তৈরি করা। এসময় লিফলেট বিতরণসহ দলীয় নেতারা বক্তব্য প্রদান করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান এবং মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন।


এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পথসভায় বক্তারা বলেন, দেশের জনগণ আজ অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। নেতারা আরও জানান, আঞ্চলিক পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী