মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আইনজীবী সমিতির সাথে বিচারপতি আসিফ হাসানের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২৫ ইং
মেহেরপুরে আইনজীবী সমিতির সাথে বিচারপতি আসিফ হাসানের মতবিনিময়

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি আসিফ হাসানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী ভবন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিচারপতি আসিফ হাসান।


জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম সাইদুর রাজ্জাক টোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক পিপি পল্লব ভট্টাচার্য, সাবেক অতিরিক্ত পিপি কাজী শহীদ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ইব্রাহীম শাহিন, মিয়াজান আলী, শফিকুল আলম, সাবেক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
‎এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি আসিফ হাসান জেলা আইনজীবী ভবনে এসে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী