মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর সাহারবাটিতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
গাংনীর সাহারবাটিতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা।


ইউনিয়নের ৯৫ জন ভিডব্লিউবি কার্ডধারী উপকারভোগীদের মধ্যে দুই মাসের বরাদ্দ অনুযায়ী ৬০ কেজি করে চাউল দেওয়া হয়। চাউল পেয়ে অনেক উপকারভোগী স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্যে, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি এ সহায়তা পরিবার চালাতে সহায়ক হবে।


ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা জানান, ছবি এবং ভোটার আইডি কার্ড দেখে নিশ্চিত হওয়ার পরে প্রকৃত কার্ডধারীদের মধ্যে এই চাউল বিতরণ করা হচ্ছে। অনিয়ম করে কেউ কোনো প্রকার সুবিধা না নিতে পারে সে বিষয়ে তদারকি করা হচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী