মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রয়াত আইনজীবীর পরিবারকে কল্যাণ তহবিলের টাকা প্রদান

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
প্রয়াত আইনজীবীর পরিবারকে কল্যাণ তহবিলের টাকা প্রদান

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মমতাজ খাতুনের মরণোত্তর কল্যাণ তহবিলের ১৫ লাখ টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ টাকা গ্রহণ করেন মরহুমের একমাত্র মেয়ে আয়শা সিদ্দীকা (স্মৃতি)। এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা ও ইলিয়াস হোসেন সবুজ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মমতাজ খাতুন ২০২৫ সালের ২৩ এপ্রিল বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ২০০০ সালের ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী