মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নবগঠিত মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সাংগঠনিক সভায় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।


বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দীন মনা, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হকসহ নেতৃবৃন্দ। এদিন গাংনী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয় এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী