আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় হাটবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাফিয়া এবং সাধারণ সম্পাদিকা হয়েছেন দিপালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশেষ বক্তা সানোয়ার হোসেন লাড্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মাফুজা ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদিকা সাগরী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদিকা রেক্সোনা খাতুন, সহসভাপতি শাহারভানু, কৃষকদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে জাতীয়তাবাদী মহিলা দলের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং স্থানীয় পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। জাতীয়তাবাদী মহিলা দলের ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলনে ১৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া