মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এনসিটিএফের সচেতনতামূলক ক্যাম্পেইন

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় এনসিটিএফের সচেতনতামূলক ক্যাম্পেইন

বাল্যবিবাহ, শিশুশ্রম ও জন্মনিবন্ধন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে জাতীয় শিশু অধিকার বাস্তবায়নকারী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা। গতকাল রোববার সকাল ১০টায় জেলার সরিষাডাঙ্গার নীলমনিগঞ্জে অবস্থিত এলিট কোচিং সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইবনে ইউসুফ আল সাফিন। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি অন্যান্যদের মাঝে পরিবেশবান্ধব কলম বিতরণ করা হয়।


শিশু অধিকার, স্বাস্থ্য সুরক্ষা, বৈষম্য হ্রাস, জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা ও বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন শিশু সংসদ সদস্য মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক সাবিবা বিনতে করিম, শিশু সংসদ সদস্য নিলিমা তাবাসসুম, শিশু গবেষক অর্ণক বিশ্বাস এবং ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য নিতু ইসলাম ও সেভ দ্য চিলড্রেন-এর জেলা ভলান্টিয়ার সাইফুল্লাহ সাদিক সৌরভ।


এলিট কোচিং সেন্টারের পরিচালক তমাল আহমেদ বলেন, ‘শিশুদের অধিকার রক্ষায় এ উদ্যোগ শুধু একটি ক্যাম্পেইন নয়, বরং আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার বড় পদক্ষেপ। শিশুদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’ পরিশেষে জেলা কমিটির সভাপতি এস এ সাদিক বিন রহমান পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন।


ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি এস এ সাদিক বিন রহমান, সহসভাপতি সামিয়া সুলতানা, সাধারণ সম্পাদক সাবিবা বিনতে করিম, সাংগঠনিক সম্পাদক ইবনে ইউসুফ আল সাফিন, শিশু গবেষক জেবা তাসনিয়া ও অর্ণক বিশ্বাস, শিশু সাংবাদিক ইফফাত তাইয়েবা ইশারা, শিশু সংসদ সদস্য নিলিমা তাবাসসুম ও মেজবাউর রহমান রনক, সিয়াম আলীসহ অন্যান্য সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ভলান্টিয়ার সাইফুল্লাহ সাদিক সৌরভ ও ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য নিতু ইসলাম ও নুসরাত জাহান রোজা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী