বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২৫ ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের রামনগর এলাকা থেকে ৪৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিসি-৩ এর সদস্যরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।


র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২ এর নির্দেশনায় মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস দল রামনগর-হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালায়। এসময় স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে মাসুদ রানা (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। মাসুদ রামনগর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।


র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে নিজ এলাকা ও আশপাশে বিক্রি করছিল। এঘটনায় মাসুদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


র‌্যাব-১২, সিপিসি-৩ এর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে