মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে বিএনপির গণসংযোগে জনতার ঢল

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২৫ ইং
মুজিবনগরে বিএনপির গণসংযোগে জনতার ঢল

“জনতার সমর্থন কখনো পরাজিত হয় না” স্লোগানে মেহেরপুরের মুজিবনগর মোনাখালী ইউনিয়নে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা মোনাখালী থেকে দারিয়াপুর পর্যন্ত বিশাল এই গণসংযোগে অংশ নেন। গণসংযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। কর্মসূচিতে যোগ দিয়ে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি এই দেশের মুক্তির রূপরেখা। অবৈধ শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ।
এসময় মেহেরপুর জেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে কর্মসূচিকে মুখর করে তোলেন। শেষ পর্যন্ত গণসংযোগটি জনসমুদ্রে রূপ নেয়, যা এলাকাবাসীর মাঝে এক অভূতপূর্ব গণজোয়ারের আবহ সৃষ্টি করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী