মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মেহেরপুরের ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ

১৭ ঘণ্টা পর ভেসে উঠলো কিশোরের লাশ

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২৫ ইং
১৭ ঘণ্টা পর ভেসে উঠলো কিশোরের লাশ

মেহেরপুরের ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মোহাইমিনুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাইমিনুল সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে ও  স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু মিলে ভৈরব নদে গোসলে যায়। তাদের মধ্যে মোহাইমিনুল সাঁতার জানতো না। শুরুতে সে নদীর কূলে বসে থাকলেও একপর্যায়ে পানিতে পড়লে ডুবে যায়। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা স্থানীয়দের খবর দেয় এবং উদ্ধার প্রচেষ্টা শুরু করে। টানা ছয় ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও সফল হতে না পেরে খুলনা থেকে বিশেষ রেসকিউ (ডুবুরি) টিম চেয়ে পাঠায়। এদিকে, আজ সকালে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে মোহাইমিনুলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে।


এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী