মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের কামরুজ্জামান লিপুর দোকানের সামনে থেকে দুটি বোমার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা দোকানের সামনে বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কামরুজ্জামান লিপু রূপসী বাংলা ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে।


কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে তার চাচাদের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এসব বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী