রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হিন্দু মহাজোটের আহ্বায়ক কমিটি গঠন

সুধাংশু আহ্বায়ক, দিলীপ সদস্য সচিব
  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় হিন্দু মহাজোটের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রী সুধাংশু কুমার ব্যানার্জীকে আহ্বায়ক এবং শ্রী দিলীপ কুমার চৌধুরীকে সদস্য সচিব করে ২৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেমাবার (২২ সেপ্টেম্বর) সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার চক্রবর্তী এবং সদস্য সচিব চির কুমার সাহা এ কমিটির অনুমোদন দেন।


তারা জানান, আগামী ৯০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে। একইসাথে নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেষ কুমার রামেকা। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন- শ্রী অশোক কুমার দত্ত, কৃষ্ণ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, তন্ময় পাল, অমিত ব্যানার্জী, কন্দনা দত্ত, বুদ্ধদেব সিংহ রায়, শংকর বিশ্বাস, দয়াল পাত্র, শুশীল পাত্র, অলোক দত্ত, শম্ভু ধর, অয়ন ধর, তন্ময় ধর, শংকর ধর, রাজন দাস, কৃষ্ণ কুমার দাস, প্রবীর কুমার সাহা, সৌমেন কর্মকার, তপন কুমার সাহা, পরিতোষ সাহা, ছিদাম পাল ও শ্রী বিধান চন্দ্র বেত। 




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত