মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জামায়াত নেতা তাজউদ্দিন খানের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৫ ইং
মেহেরপুরে জামায়াত নেতা তাজউদ্দিন খানের গণসংযোগ

মেহেরপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের প্রধান সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ করেন।‎


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল মাস্টার, কুতুবপুর ইউনিয়নের আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুসাইন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি তুজাম্মেল হক, সেক্রেটারি খাইরুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা। ‎গণসংযোগে বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মক সমর্থন প্রদানের আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী