বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
মেহেরপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

মাদকদ্রব্য রাখার অপরাধে মেহেরপুরে মো. ফিরোজ রেজা ওরফে সুমনকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা প্রদান করা হয়েছে।


মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের এক অভিযানে গাংনী থানার এসআই মো. আব্দুল হক ফোর্সসহ সাহারবাটি বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাটপাড়া ইকোপার্ক গেটের সামনে থেকে ফিরোজ রেজা ওরফে সুমনকে আটক করেন। এ সময় তার খাকি রঙের প্যান্টের পকেট থেকে ৭ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।


পরে মামলার তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন। 




কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে