মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি (১০) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের কেরামত আলীর ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাব্বি। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছাকাছি একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক গাংনী