সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মানসিক রোগে ভুগছিলেন সালাম, পুলিশ বলছে আত্মহত্যা

মেহেরপুরের মাঠে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
মেহেরপুরের মাঠে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার পাটকেল গ্রামে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় সালাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালাম সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মৃত আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে।


আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাটকেলপোতা গ্রামের খয়রামারি খাল সংলগ্ন রমজান আলীর ছেলে হকা’র জমিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সালাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।


এ বিষয়ে এসআই রেজাউল করিম বলেন, “ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আত্মহত্যার স্পষ্ট আলামত পাওয়া গেছে।”



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী