রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
অবৈধ পথে ভারতগামী ৪ বাংলাদেশি ধরা

মহেশপুরে বিজিবির অভিযান ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
মহেশপুরে বিজিবির অভিযান ইয়াবাসহ যুবক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ এক যুবক এবং অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেল পাঁচটায় মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার দিবারাত আনুমানিক সাগে ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে সীমান্ত পিলার ৭১/এমপি হতে প্রায় ৪ কিলোমিটার ভেতরে জীবননগর থানার পেয়ারাতলা কাজীপাড়া গ্রাম থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোনসহ আটক হন তরিকুল ইসলাম (২৬)। সে উপজেলার পুরাতন লক্ষীপুর গ্রামের আব্দুল গনির ছেলে। অভিযানে নেতৃত্বে দেন হাবিলদার আলমগীর হোসেন। পরে আটক যুবককে মাদকদ্রব্য ও মোবাইলসহ জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে একই দিন ভোর আনুমানিক পাঁচটার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে সীমান্ত পিলার ৫১/৫-এস হতে ১০০ গজ ভেতরে মাটিলা গ্রাম থেকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পাচথুবী গ্রামের শিবেষ চন্দ্র সরকারের ছেলে সমীর চন্দ্র সরকার (৪৫), এক নারী ও দুই শিশু আটক হয়। আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। অভিযান পরিচালনা করেন হাবিলদার ফরিদুজ্জামান নেতৃত্বাধীন টহলদল। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত