বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাওয়ার টিলার ট্রলির অ্যাক্সেল ভেঙে ৩০ শ্রমিক আহত

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৫ ইং
পাওয়ার টিলার ট্রলির অ্যাক্সেল ভেঙে ৩০ শ্রমিক আহত

মেহেরপুরের গাংনীতে একটি ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলি উল্টে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা মাঠের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতরা উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা ও আজান গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, জুগিন্দা ও আজান গ্রামের প্রায় ৩০ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রলির এক্সেল ভেঙে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায় এবং সবাই আহত হন। পরে স্থানীয় ও পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কয়েকজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালেও পাঠানো হয়। 



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে