বিভিন্ন আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা শাখা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত মেহেরপুরের ড. শহীদ শামসুজ্জোহা পার্কে মহিলা দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাবেদ মাসুদ মিলটন।
প্রধান অতিথি জাবেদ মাসুদ মিলটন বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের অঙ্গীকার করতে হবে আগামী জাতীয় নির্বাচনে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে সর্বোচ্চ ভোটে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে। আমরা এই লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রোমানা আহ্মেদ, জেলা বিএনপির সিনিয়র সদস্য আনসারুল হক, ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন।
সভায় অ্যাড. কামরুল হাসান বলেন, ‘ইদানীং জামায়াত ইসলামের মহিলা সংগঠনের নেত্রীরা পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করছে এবং ধর্মভীরু মা-বোনদের বোঝাচ্ছে জামায়াত ইসলামের পক্ষে ভোট দিতে। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা সবাইকে সতর্ক থাকতে হবে এবং মা-বোনদেরকে এ বিষয়ে বোঝাতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনা, পৌর বিএনপি’র ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সালমা খাতুন, ইউনিয়ন বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক রাকিবা, সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুন, মহিলা দলের সদস্য চায়না খাতুন পপি, নবীনা মল্লিক, ফাতেমা, রুপালি, জ্যোতি, রবিউস সানি, কনা, নাজু, ওমরা, আরবিসং, জাকিয়া, এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক