বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৫ ইং
মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের এদিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সিনিয়র সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনা, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালমা খাতুন, ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সদস্য রাকিবা, সাবেক মহিলা কাউন্সিলর ও পৌর ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মনোয়ারা খাতুন, মহিলা দলের সদস্য চায়না খাতুন পপি, নেত্রী নবীনা মল্লিক, দফরপুর ২ নম্বর ওয়ার্ড মহিলা সদস্য ফাতেমা, রুপালি, জ্যোতি, রবিউস সানি, কনা, নাজু, ওমরা, আরবিসং, জাকিয়া প্রমুখ।




কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে