সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপি নেতার উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
মেহেরপুরে বিএনপি নেতার উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী মেহেরপুরের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সহযোগিতা করে ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।  এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইলিয়াস হোসেন, এ কে এম খাইরুল বাশার, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।


অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মধ্যে শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সব সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও হতদরিদ্র মানুষের কথা ভাবতেন। সেই প্রেক্ষাপটেই আজ আমরা অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”





কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী