সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
শিক্ষা ও চিকিৎসায় বৈষম্য দূর করার অঙ্গীকার

গাংনী-আসমানখালী এলাকায় গণসংযোগকালে অ্যাড. রাসেল

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
গাংনী-আসমানখালী এলাকায় গণসংযোগকালে অ্যাড. রাসেল

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করা। এখানে থাকবে না কোনো বৈষম্য বা দুর্নীতি। সকল নাগরিক তাদের ন্যায্য অধিকার পাবে। টেকসই উন্নয়নের জন্য জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন চাই।’


গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি আলমডাঙ্গার গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর, ফুলবগাদী, বাচাঁমারী ও বড়বোয়ালিয়া গ্রামে গণসংযোগ, কুশলবিনিময় ও পথসভায় অংশ নেন। অ্যাড. রাসেল আরও বলেন, ‘চুয়াডাঙ্গা দীর্ঘদিন শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আমাকে যদি সংসদ সদস্য নির্বাচিত করেন, তবে চুয়াডাঙ্গাকে শিক্ষা ও চিকিৎসায় দেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।’


এসময় আরও উপস্থিত ছিলেন ‎চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুমউদ্দিন হিরক, চুয়াডাঙ্গা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ইমরান হোসেন, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার আমির আব্বাস উদ্দিন, নায়েবে আমির সেলিম রেজা, মনির উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়িয়া ইউনিয়ন আমির খন্দকার মাসুদুর রহমান, সেক্রেটারি রাইতাল হক, সহকারী সেক্রেটারি শফি উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমিন, ভাংবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মাওলানা নজরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইবাদুল ইসলাম ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী