বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
মুজিবনগরে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

মেহেরপুরের মুজিবনগরে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমের মাসকলাই ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলায় মোট ৪০০ জন কৃষককে এই সুবিধা দেওয়া হবে। প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুজিবনগর এর আয়োজনে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন। এতে একদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, অন্যদিকে দেশের আমদানি নির্ভরতা কমবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার