বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিএনপি নেতা ডাকুর গ্রেপ্তার সাজানো নাটক!

অবিলম্বে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
গাংনীতে বিএনপি নেতা ডাকুর গ্রেপ্তার সাজানো নাটক!

মেহেরপুরের গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনাকে সাজানো নাটক বলে অভিযোগ তুলেছে উপজেলা ও পৌর বিএনপি। এ নিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গাংনী হাসপাতাল বাজারে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গোলাম মোস্তফা ডাকু স্বৈরাচারবিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বাধীন আন্দোলনের সময় তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা হয়েছিল। তবে কখনো তাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়নি। এবার ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র উদ্ধার দেখিয়ে গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

বিবৃতিতে অভিযোগ করা হয়, বিএনপি নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ ধরনের গ্রেপ্তার প্রহসন মঞ্চস্থ করা হচ্ছে। গাংনী উপজেলা ও পৌর বিএনপি অবিলম্বে গোলাম মোস্তফা ডাকুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একইসঙ্গে এ ষড়যন্ত্রে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহাবুব, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, বিএনপি নেতা শাহাজাহান সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে