সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোট ভাইয়ের স্ত্রীর কোদালের আঘাতে বড় ভাই জখম

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৫ ইং
ছোট ভাইয়ের স্ত্রীর কোদালের আঘাতে বড় ভাই জখম

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে ভিটা জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর কোদালের আঘাতে বড় ভাই আতিয়ার আলী (৪০) গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। জমি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহ থেকে শুরু হয় বাগবিতণ্ডা, এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে আরশাদ আলী ও তার ভাই আতিয়ারের মধ্যে ভিটা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এসময় আরশাদের স্ত্রী উত্তেজিত হয়ে কোদাল দিয়ে বড় ভাই আতিয়ারকে কোপ মারেন। গুরুতর আহত আতিয়ারকে পরিবারের সদস্যরা প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


আহত আতিয়ারের বাবা রমজান আলী অভিযোগ করে বলেন, ‘আমার মেজো ছেলে আরশাদ বিভিন্ন নেশার সাথে জড়িত। নেশা করতে বাধা দিলে আমাদের গালাগালি করে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আরশাদের স্ত্রী আমার বড় ছেলে আতিয়ারকে কোদাল দিয়ে কোপ মারে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী