বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানিকদিয়া আলিম মাদ্রাসায় সভাপতি পদে ৫ জনের মনোনয়ন জমা

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৫ ইং
মানিকদিয়া আলিম মাদ্রাসায় সভাপতি পদে ৫ জনের মনোনয়ন জমা

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া আলিম মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডির সভাপতি পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সহকারী অধ্যক্ষের নিকট তারা ফরম জমা দেন। ঘোষিত তফসীল অনুযায়ী, গতকাল ২৮ আগস্ট মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। এই দিনে ৫ জন প্রার্থী সভাপতি পদে ফরম দাখিল করেছেন। এর আগে কোনো প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেনি। সভাপতি পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন, মো. কামরুজ্জামান, দিলরুবা ইয়াসমিন, শাহিনুর কাদির, মকলেছুর রহমান ও জহুরুল ইসলাম।


দাতা সদস্য জাহিদুল হক সাজু বেলা ২টার সময় অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম পাঠালে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সেই ফরম গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন দায়িত্বে থাকা সহকারী অধ্যক্ষ আব্দুল হান্নান। তফসিল ঘোষণা এবং নির্বাচনের বিষয় জানতে চাইলে মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে