সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৫ ইং
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ৩০ আগস্ট মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আজমল হোসেন মোল্লা মিণ্টু, সাবেক সদর থানা যুবদল সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা-কর্মীরা। ‎প্রস্তুতি সভায় বক্তারা বলেন, আগামী ৩০ শে আগস্ট জেলা সম্মেলনকে ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা সম্মেলনকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী