বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা

আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।


প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, জেলা বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহিনুর রহমান, কাজিপুর ইউনিয়ন বিএনপির নেতা গোলাম কিবরিয়া মিঠু, সাবেক ইউপি সদস্য লিটন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪ সেপ্টেম্বর র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার