বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমজ তিন নবজাতকের মাকে উপহার দিলেন গাংনীর ইউএনও

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
জমজ তিন নবজাতকের মাকে উপহার দিলেন গাংনীর ইউএনও

মেহেরপুরের গাংনীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নারগিস খাতুন (২৮) নামের এক গৃহবধূ। গত ১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন নবজাতক। ইতোমধ্যেই তাদের নামও রাখা হয়েছে। একজনের নাম উমাইয়া ইয়াসমিন সিফা, অন্যজন উবাইদা ইয়াসমিন সাফা এবং অপরজন আলী হাসান উসামা। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন। তিন সন্তানের জননী নারগিস খাতুন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী।


বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন নবজাতক ও প্রসূতি মাকে দেখতে তাদের বাড়িতে যান। এসময় তিনি নবজাতকদের জন্য শিশুখাদ্য এবং প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন। এসময় উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানার পর নবজাতক ও প্রসূতি মাকে দেখতে এসেছি। তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নবজাতকদের জন্য কিছু শিশুখাদ্য ও প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন নিয়ে এসেছি। এছাড়া পরবর্তীতে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।’


রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, ‘প্রসূতি মায়ের গর্ভাবস্থার সময়ই আমরা মাতৃত্বকালীন কার্ড করে দিয়েছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার