বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জেলা শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
মেহেরপুরে জেলা শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বদলিজনিত কারণে মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শিক্ষা অফিসের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ। ‎অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী।


এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, নজরুল শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কান্দেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল প্রমুখ।


পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পিরোজপুর দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ আশরাফুজ্জামান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, আবুল কাশেমসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফয়জুল কবির। বক্তারা বিদায়ী জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলীর শিক্ষা উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর সুস্থ, সুন্দর ও সফল জীবনের জন্য শুভকামনা জানান।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার